সীমাবদ্ধতা সত্ত্বেও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এই বাজেটে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য বরাদ্দ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিসহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেন। সরকারের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরার পাশাপাশি তিনি অর্থনীতিকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনা, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি তৈরির একটি রূপরেখা দেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জনগণের স্বস্তি নিশ্চিত করা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনাকেই সরকার প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
রিপোর্টারের নাম 
























