ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

সবার প্রত্যাশা পূরণে নতুন সরকারের বাজেট: অর্থমন্ত্রী

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সবার অংশগ্রহণ নিশ্চিত করেছে এবং এতে কোনো পেশার মানুষই বাদ পড়েনি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পেশ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জনগণের নির্বাচিত সরকার গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাই প্রত্যেক নাগরিকের জীবনযাত্রার কথা মাথায় রেখেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কোনো পেশার মানুষ এ বাজেটের বাইরে আছে বলে মনে করি না।

আমির খসরু আরও উল্লেখ করেন, এই বাজেটের প্রেক্ষাপট ভিন্ন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসন এবং অন্তর্বর্তী সরকারের সময়ে বাজেটে জনগণের প্রতিফলন ঘটেনি। দেড় দশকের সংগ্রাম ও জুলাই আন্দোলনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, যা এই বাজেটের দর্শনে প্রতিফলিত হয়েছে।

মন্ত্রী জানান, আগে অর্থনীতি কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ ছিল। তবে বর্তমান সরকার সীমিত সম্পদের মধ্যেও সবার জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে লগি-বৈঠা মিছিল, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩ জন আটক

সবার প্রত্যাশা পূরণে নতুন সরকারের বাজেট: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬