ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

বিশ্বকাপ উন্মাদনা: বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। শুক্রবার বিকেলে নগরীতে পাল্টাপাল্টি মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে দুই দলের সমর্থকরা। এ সময় উভয় পক্ষই নিজেদের দলের বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি একে অপরের উপর নানা অভিযোগের তীর ছোড়ে।

বিকেল তিনটায় বরিশাল নগরীর বেলস পার্কে আর্জেন্টিনা এবং বিকেল ৪টায় ব্রাজিলের সমর্থকদের পৃথক দুটি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দুটি আয়োজনেই পিকআপ ভাড়া করে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়, যেখানে বিশ্বকাপের নানা গান বাজতে থাকে।

এছাড়া, দুই দলের বড় বড় পতাকাও নিয়ে আসেন সমর্থকরা। পরে দুই দলের সমর্থকরাই শতাধিক মোটরসাইকেল নিয়ে পৃথক শোভাযাত্রা দুটি বের করে। শোভাযাত্রা দুটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও বেলস পার্কে এসে শেষ হয়।

এ সময় আর্জেন্টিনা ভক্তরা দাবি করেন, গতবারের মতো এবারও বিশ্বকাপ তাদের দখলেই থাকবে। অন্যদিকে ব্রাজিল সমর্থকরা জানান, ব্রাজিলের এবারের বিশ্বকাপ জয় কেউ আটকে রাখতে পারবে না। তারা আরও বলেন, আর্জেন্টিনা হাত দিয়ে গোল করা ছাড়া কোনো বিশ্বকাপ জয় করতে পারেনি, ফলে এবারের উন্নত প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বকাপ আয়োজনের কোনো খেলাতেই হাত দিয়ে গোল করার সুযোগ পাবে না আর্জেন্টিনা। এতে আর্জেন্টিনার হার নিশ্চিত বলেও দাবি করেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

বিশ্বকাপ উন্মাদনা: বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের পাল্টাপাল্টি শোভাযাত্রা

আপডেট সময় : ০৯:৩০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬