ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর উষ্ণ অভিনন্দন

শক্তিশালী অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে পরাজিত করে প্রথমবারের মতো ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্ট এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো একটি শক্তিশালী দলের বিপক্ষে আমাদের ক্রিকেটারদের এই ঐতিহাসিক সিরিজ জয় সমগ্র জাতির জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। বৃষ্টির বাধা এবং নানা প্রতিকূলতা সত্ত্বেও, মাঠে ক্রিকেটাররা যে লড়াকু মানসিকতা ও দলবদ্ধ প্রচেষ্টা দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।

তিনি আরও উল্লেখ করেন যে, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের চমৎকার বোলিংয়ের পর সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিং এই কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে। এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক পরিকল্পনা এবং দৃঢ় আত্মবিশ্বাস থাকলে যেকোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের ক্রিকেট আরও অনেক উঁচুতে এগিয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাবের তাড়নায় চা বিক্রেতার মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন অনিশ্চিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়, ক্রীড়া প্রতিমন্ত্রীর উষ্ণ অভিনন্দন

আপডেট সময় : ১০:৪১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬