অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সাফল্য দেশের ক্রীড়া ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই বিজয় দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে এবং দেশজুড়ে ক্রীড়া সংস্কৃতি বিকাশে সহায়ক হবে।
প্রধানমন্ত্রী বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস বজায় রেখে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে এই অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই অজিদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। এর আগে অনুষ্ঠিত প্রথম ম্যাচেও বাংলাদেশ ৮৬ রানের জয় পেয়েছিল।
রিপোর্টারের নাম 





















