ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের অপচেষ্টা চলছে: জামায়াত নেতা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, শুধু একটি ব্যাংক নয়, বরং বিশ্ব ইসলামী অর্থনীতির মডেল ধ্বংস করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংককে দখল করে পুরোনো দখলদারদের হাতে তুলে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই হতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগের মতো ইসলামী ব্যাংকের গ্রাহকরা চুপচাপ বসে থাকবে না; তারা তাদের আমানত ও ইসলামী অর্থনীতির মডেল রক্ষায় এগিয়ে আসবে।

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের দেওয়ান বাজারে মহানগর জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১৩ জুন অনুষ্ঠিতব্য মহাসমাবেশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, ‘জুলাই বিপ্লবের’ পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। বরং বর্তমান সরকারের অনেক কার্যকলাপে ফ্যাসিবাদীর আলামত পাওয়া যাচ্ছে। তিনি বলেন, সরকার মাত্র ১০০ দিনের মাথায় ফ্যাসিবাদী নানা উদ্যোগ নিতে শুরু করেছে। অনেকেই বলছেন, জামায়াতে ইসলামী ক্ষমতার প্রারম্ভেই আন্দোলন শুরু করে দিয়েছে। তিনি মূল বিষয় হিসেবে উল্লেখ করেন যে, বর্তমান সরকার ক্ষমতার প্রারম্ভেই ফ্যাসিবাদের দিকে হাঁটছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি না থাকায় মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। কিন্তু সরকার এসব জনদুর্ভোগ লাঘবের কোনো উদ্যোগই নিচ্ছে না। তিনি জানান, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করার দাবি জানিয়েছিল জামায়াত। বর্তমানেও বিএনপি সরকার স্থানীয় নির্বাচন আয়োজন না করে বিভিন্ন সংস্থায় দলীয় প্রশাসক নিয়োগ করছে, যা গণতান্ত্রিক সিদ্ধান্তের সম্পূর্ণ পরিপন্থী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ জুন গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের একটি মহাসমাবেশ নগরের লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং প্রধান বক্তা থাকবেন চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। এছাড়াও মহাসমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলার আমির সিকদার, সেক্রেটারি মো. আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিশের মহানগরী সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহেল এবং খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগরের প্রতিনিধিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের চার যুবককে রাশিয়ায় সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ: মানবপাচার মামলা দায়ের

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের অপচেষ্টা চলছে: জামায়াত নেতা

আপডেট সময় : ০৪:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬