আসন্ন অর্থবছরের বাজেটে হাউজি, বেটিং বা জুয়া এবং ঘোড়দৌড়ের মতো খাত থেকে অর্জিত আয়ের ওপর ২৫ শতাংশ হারে আয়কর আরোপের প্রস্তাব করা হয়েছে। আয়কর আইন, ২০২৩-এর সংশোধনীতে এই প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কর ধার্যীকরণের ভিত্তিতে নতুন করে এই বিষয়গুলোকে যুক্ত করবে।
বর্তমানে আয়কর আইন, ২০২৩-এর কর ধার্যীকরণের ভিত্তি-সংক্রান্ত অনুচ্ছেদে লটারি, শব্দজট, কার্ড গেম ও অনলাইন গেমের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এই সংশোধনী প্রস্তাবের মাধ্যমে হাউজি, জুয়া ও ঘোড়দৌড়ের মতো বিষয়গুলোকেও করের আওতায় আনা হচ্ছে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে জুয়া খেলা আইনত নিষিদ্ধ এবং এ সংক্রান্ত পুরোনো আইন বিদ্যমান। এছাড়া, বিভিন্ন ক্লাবে হাউজি বা এ ধরনের খেলা আয়োজনের বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও রয়েছে। তবে, সরকারি অনুমোদনপ্রাপ্ত এবং জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে কিছু ক্লাবে এই ধরনের খেলার আয়োজন করা যায়। ‘পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’ ১৮৬৭ অনুযায়ী, অর্থের বিনিময়ে বা বাজির মাধ্যমে হাউজি, তাস, ডাইস বা যেকোনো ধরনের জুয়া খেলা পরিচালনা করা বা অংশগ্রহণ করা দণ্ডনীয় অপরাধ।
রিপোর্টারের নাম 



















