ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতবিনিময়

ফরিদপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম নগরকান্দা উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় তিনি জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

নবাগত জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, জেলার সামগ্রিক উন্নয়নের জন্য সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করা অপরিহার্য। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেন এবং এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় তিনি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেন।

জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল আবরার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম এবং সাংবাদিক মাহাবুব আহাদ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক ব্যয় নিয়ে মতবিরোধে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতবিনিময়

আপডেট সময় : ০৫:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬