ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

আলবেনিয়ায় ট্রাম্পের জামাতার রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে উত্তাল রাজপথ

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ পরিকল্পনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আলবেনিয়া। রাজধানী তিরানায় হাজার হাজার বিক্ষোভকারী প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ের সামনে জড়ো হয়ে এই প্রকল্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। প্রায় ৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের এই মেগা প্রকল্পটি দেশটির পরিবেশগত ভারসাম্যের জন্য হুমকি হতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীরা ‘আলবেনিয়া বিক্রির জন্য নয়’ সংবলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে রাজপথে অবস্থান নেন। আন্দোলনকারীদের প্রধান অভিযোগ হলো, প্রস্তাবিত রিসোর্টটি একটি সংরক্ষিত জলাভূমির অত্যন্ত কাছে তৈরি করা হচ্ছে, যা ফ্লেমিঙ্গো, বিরল প্রজাতির সিল এবং সামুদ্রিক কচ্ছপের প্রধান প্রজনন ক্ষেত্র। পরিবেশ রক্ষার এই আন্দোলনকে স্থানীয়ভাবে ‘ফ্ল্যামিঙ্গো বিপ্লব’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

প্রকল্পটির স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিক্ষোভকারীরা বলছেন, এটি বাস্তবায়িত হলে সংরক্ষিত বনাঞ্চল ও পরিযায়ী পাখিদের আবাসস্থল ধ্বংস হয়ে যাবে। দক্ষিণ উপকূলের জভেরনেক গ্রামে এই রিসোর্টটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। গত কয়েক দশকের মধ্যে পরিবেশ রক্ষায় আলবেনিয়ায় এটি অন্যতম বড় গণজাগরণ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন দেশের যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ: ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়

আলবেনিয়ায় ট্রাম্পের জামাতার রিসোর্ট প্রকল্পের বিরুদ্ধে উত্তাল রাজপথ

আপডেট সময় : ১২:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬