ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম সরকারি বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। গতকাল বুধবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেন। গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর থেকে তার প্রথম বিদেশ সফর নিয়ে নানা মহলে গুঞ্জন চলছিল।

সাধারণত বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর প্রথম সফরে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার একটি রাজনৈতিক নজির বা ঐতিহ্য রয়েছে। কিন্তু সম্প্রতি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর সৌদি সফরের পরিকল্পনাটি আপাতত স্থগিত রাখা হয়েছে। এরপর সরকারের উচ্চপর্যায়ে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর প্রতিবেশী কোনো সার্কভুক্ত দেশ, যেমন ভুটান দিয়ে শুরু করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছিল। তবে সব বিবেচনা শেষে মালয়েশিয়াকেই প্রথম গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়।

বিশ্লেষকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়ার এই সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী হিসেবে দেখছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুন্দরবন সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া নজরদারি

সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৩২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬