ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

আশাশুনিতে বজ্রপাতে নিখোঁজ জেলের অর্ধগলিত লাশ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনিতে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নিখোঁজ হওয়া জেলে আরিফুল ইসলামের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর উপজেলার চাউলখোলায় কপোতাক্ষ নদের চর থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত আরিফুল ইসলাম চাকলা গ্রামের মৃত আব্দুল হাই সানার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ জুন বিকেল ৫টায় আরিফ নৌকা নিয়ে কপোতাক্ষ নদে মাছ ধরতে যান। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে নৌকার ওপর বজ্রপাত হয়। এতে নৌকায় থাকা আরিফ ছিটকে নদীতে পড়ে যান এবং নিখোঁজ হন। প্রতানগর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রউফ জানান, শ্যামনগর উপজেলার চাউলখোলায় স্থানীয় মৎস্যঘের পাহারাদারেরা নদের চরে টর্সলাইটের আলোয় কিছু একটি ভেসে থাকতে দেখে মেম্বরকে খবর দেন। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী গিয়ে নিহত জেলে আরিফ হাসানের লাশ উদ্ধার করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪০ বছরের মধ্যে সর্বনিম্ন যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত

আশাশুনিতে বজ্রপাতে নিখোঁজ জেলের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় : ১১:৩২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬