গাজা উপত্যকায় দীর্ঘ দুই দশকের পুরনো প্রশাসনিক কমিটি বা গভর্নিং বডি বিলুপ্ত করার হামাসের সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক এই সংস্থাটি মনে করছে, এই পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে এবং নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজ্যারিক এক বিবৃতিতে জানিয়েছেন, যেকোনো পদক্ষেপ যা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো এগিয়ে নিতে অবদান রাখে, তাকে জাতিসংঘ স্বাগত জানায়। তিনি আরও যোগ করেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের (প্যালেস্টাইনিয়ান অথরিটি) অধীনে একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি শাসনব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টাকে জাতিসংঘ ক্রমাগত সমর্থন দিয়ে যাচ্ছে।
হামাসের এই সিদ্ধান্ত গাজায় একটি নতুন রাজনৈতিক গতিপথ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি ফিলিস্তিনিদের মধ্যে ঐক্য পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার জন্য একটি ইতিবাচক ইঙ্গিত বহন করছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে।
রিপোর্টারের নাম 




















