চাঁদপুর জেলার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মো. সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে কোম্পানির চর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ একই এলাকার নুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিকেলে কয়েকজন যুবক মেঘনা নদীতে গোসল করতে নামেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিকভাবে বজ্রপাত হয়। এতে সোহাগ গুরুতর আহত হন এবং তার সঙ্গী আরিফও আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
রিপোর্টারের নাম 

























