ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, ইরান বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এর আগে হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার কথাও তেহরান উল্লেখ করেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের আকাশ প্রতিরক্ষা ও রাডার স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ওপর ড্রোন হামলা এবং জর্ডানের আজরাকের একটি ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
রিপোর্টারের নাম 

























