ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অর্থ মন্ত্রণালয় অভিমুখে গ্রাহক ফোরাম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিতে যাচ্ছে সচেতন গ্রাহক ফোরাম। বুধবার মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে বেলা সাড়ে ১১টার দিকে একটি মিছিল নিয়ে তারা অর্থ মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবী জানিয়েছেন, ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খুরশীদ আলমের অবিলম্বে পদত্যাগসহ মোট সাত দফা দাবিতে তারা অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করবেন। উল্লেখ্য, ঈদের আগে শেষ কর্মদিবস গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। এরপর ওই দিন রাতেই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তিন বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল তৎকালীন সরকার। তবে, ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর কর্মকর্তাদের আন্দোলনের মুখে ওই আমলে নিয়োগপ্রাপ্ত তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন। তাকে পুনরায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় এর বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার। গত ১ জুন থেকে এই সচেতন গ্রাহক ফোরাম আন্দোলন করে আসছে। নতুন করে ব্যাংকের ব্যবস্থাপনা নিয়ে অস্থিরতা শুরু হওয়ায় ব্যাংকটি তারল্য সংকটে পড়েছে এবং এজন্য তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে। জানা গেছে, গত ১ থেকে ৭ জুন পর্যন্ত আমানতকারীরা ব্যাংক থেকে প্রায় ৪ হাজার ২৪০ কোটি টাকা তুলে নিয়েছে, যার ফলে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকে নগদ জমা বা সিআরআর (CRR) রাখতে ব্যর্থ হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অর্থ মন্ত্রণালয় অভিমুখে গ্রাহক ফোরাম

আপডেট সময় : ০১:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬