ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

লালমনিরহাটে ধরলা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ছোট ভাইয়ের লাশ উদ্ধারের মধ্য দিয়ে দীর্ঘ উদ্ধার অভিযান শেষ হয়। এর আগে সোমবার বড় ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায়। গত রোববার দুপুরে এই দুই ভাই ধরলা নদীতে গোসল করতে নেমেছিল। তারা হলেন স্থানীয় মোগলহাট ট্যাম্পুস্ট্যান্ড এলাকার হেলাল হোসেন ও সেলিনা বেগম দম্পতির বড় ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন এবং ছোট ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সাওন হোসেন। তারা উভয়েই মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাব্বির ও সাওন তাদের বন্ধু মেহেদিকে সঙ্গে নিয়ে ধরলা নদীতে গোসল করতে গিয়েছিল। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা তলিয়ে যায়। দুই ভাইকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তাদের বন্ধু মেহেদিও পানিতে ডুবে যায়। তবে, তীরে থাকা এক জেলের তৎপরতায় মেহেদিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু সাব্বির ও সাওনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

খবর পাওয়ার পরপরই স্থানীয় বাসিন্দা, মোগলহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা এবং ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয়। প্রথম দিনের দীর্ঘ চেষ্টার পরও নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান মেলেনি। অবশেষে দ্বিতীয় দিনে তাদের লাশ উদ্ধার করা সম্ভব হয়। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ দুই ভাইয়ের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা জোরদারে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি

লালমনিরহাটে ধরলা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ০৭:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬