জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে ঘোষিত সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। তিনি মন্তব্য করেন, ‘হ্যাঁ’ ভোট দিয়ে জনগণ যে রায় দিয়েছিল, তা সরকার গঠনকারী দলের প্রাপ্ত ভোটের চেয়েও বেশি ছিল। কিন্তু দুঃখজনকভাবে, সরকার গঠনের পর থেকেই সেই গণরায়কে উপেক্ষা করা হচ্ছে এবং সংস্কার বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। যদি এই সংস্কারগুলো বাস্তবায়ন না হয়, তবে দেশে কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
মঙ্গলবার রাতে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এনসিপি আয়োজিত এক পদযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সময়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এই পাচার হওয়া অর্থ দেশে থাকলে তা দিয়ে একাধিক পদ্মা সেতু বা মেট্রোরেল নির্মাণ করা যেত এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। দেশের মূল সমস্যা হলো লুটপাট এবং অর্থ পাচার। তিনি বলেন, সরকারে যারা আছেন, তাদের আমলে যে দুর্নীতি বা অর্থ পাচার হবে না, এমন কোনো নিশ্চয়তা নেই, বিশেষ করে যখন জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে, সংসদে অনেক ঋণখেলাপি সদস্য রয়েছেন, যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করছেন না, যা সাধারণ আমানতকারীদের জন্য উদ্বেগজনক।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম টাঙ্গাইলকে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে সিটি করপোরেশন গঠনের ক্ষেত্রে টাঙ্গাইলের অগ্রধিকারের দাবি জানান। তিনি বলেন, তারা জনগণের মতামত সংগ্রহ করতে এসেছেন এবং সংসদে সরকারি দলের মন্ত্রী ও প্রতিম
রিপোর্টারের নাম 



















