ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে এইচএসসি পরীক্ষা স্থগিত

দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামী ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা এবং দেশের সব শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচে মিসরকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট সময় : ১১:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬