ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে আমবাগানসহ ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে একটি ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে ব্যাপক পরিবেশ বিপর্যয় ও ফসলের মারাত্মক ক্ষতির অভিযোগ উঠেছে। উপজেলার শিমুলবাড়ী এলাকার লিয়াকত হোসেনের মালিকানাধীন লিপা ইটভাটা থেকে নির্গত গ্যাসে প্রায় ৫ একর জমির আমবাগান এবং ১০ একর জমির খাদ্যশস্যের ক্ষতি হয়েছে। এতে চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাগড় ইক্ষু সেন্টারের পাশে নিয়মবহির্ভূতভাবে স্থাপিত এই ইটভাটার বিরুদ্ধে গত ২১ মে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন কৃষক সেকেন্দার আলী মাস্টার। তার অভিযোগে জানা যায়, গত ১ মে ওই ইটভাটার বিষাক্ত গ্যাসে তার নিজস্ব ১ একর ৬৯ শতক জমির আমবাগানসহ করলা, লাউ ও ভুট্টা ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে তার বাগানে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি অফিসেও অভিযোগ দাখিল করেন। কৃষি অফিস বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রতিবেদন দাখিল করলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা অজ্ঞাত কারণে বিষয়টি আমলে নেননি বলে অভিযোগ করেন সেকেন্দার আলী। বর্তমানে পরিবেশ অধিদপ্তরে এ বিষয়ে শুনানি চলছে। আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়া সেকেন্দার আলী জানান, তিনি কীটনাশকের দোকানে ও ব্যাংকে ঋণ পরিশোধ করতে পারছেন না।

এ প্রসঙ্গে ভাটা মালিক লিয়াকত আলী বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং তার ভাটার বিষাক্ত গ্যাসে ১৮ জনের ক্ষতি হয়েছে। তবে সেকেন্দার আলী ক্ষতির চেয়ে বেশি টাকা দাবি করায় বিষয়টি এখনো সমাধান হয়নি বলে তিনি জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন যে, অভিযোগের প্রেক্ষিতে তার দপ্তরে একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি এবং অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান জানিয়েছেন, অভিযোগটি তিনি পেয়েছেন এবং গতকাল সরেজমিনে তদন্ত করা হয়েছে। বুধবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

রাণীশংকৈলে ইটভাটার বিষাক্ত গ্যাসে আমবাগানসহ ফসলের ব্যাপক ক্ষতি, কৃষকের মাথায় হাত

আপডেট সময় : ০৬:০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬