ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

উত্তরাঞ্চলের কৃষিতে নতুন দিগন্ত: বিএমডিএর পরিচালনা পর্ষদ সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা

রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় বিএমডিএর রাজশাহী কার্যালয়ের বোর্ড কক্ষে আয়োজিত এই সভায় উত্তরাঞ্চলের কৃষির সামগ্রিক অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। সভায় মন্ত্রিপরিষদ বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজশাহীর ও দিনাজপুরের জেলা প্রশাসক, রাজশাহীর ও দিনাজপুরের পুলিশ সুপার এবং বিএমডিএর নির্বাহী পরিচালক ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিএমডিএর চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম, সেচ ব্যবস্থার আধুনিকায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উত্তরাঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে গভীর আলোচনা হয়। পাশাপাশি, কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি গ্রহণ ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি অবলম্বনের ওপর জোর দেওয়া হয়। সভায় বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে, যা উত্তরাঞ্চলের কৃষিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

পরিচালনা পর্ষদের সদস্যরা বিএমডিএর কার্যক্রম পরিচালনায় বর্তমান নেতৃত্বের প্রতি গভীর আস্থা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং কৃষকের জীবনমান উন্নয়নে বিএমডিএ ভবিষ্যতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সভা শেষে চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

উত্তরাঞ্চলের কৃষিতে নতুন দিগন্ত: বিএমডিএর পরিচালনা পর্ষদ সভায় গুরুত্বপূর্ণ নির্দেশনা

আপডেট সময় : ০৮:১০:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬