ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

মুকসুদপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন হেলপার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং হেলপার মাসুদ ভেতরেই আটকা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা জোরদারে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি

মুকসুদপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন হেলপার

আপডেট সময় : ০২:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬