ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে পতাকা লাগানো নিয়ে বিরোধ: ব্রাজিল সমর্থকের হামলায় আর্জেন্টিনা সমর্থক আহত

লক্ষ্মীপুরে ফুটবল দলের পতাকা টানানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এক আর্জেন্টিনা সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ থানার তুলাগাছতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহত যুবকের নাম আজাদ হোসেন (২৮), তাকে উদ্ধার করে স্থানীয়রা লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আজাদ ও তার বন্ধুরা মিলে আর্জেন্টিনার পতাকা লাগানোর সময় রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থক তাতে বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে রিফাত রিভলভারের বাঁট দিয়ে আজাদের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আহতের পরিবারের দাবি, অভিযুক্ত রিফাত এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তবে রিফাত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি রাজনৈতিক প্রচারণার প্রতিবাদ করেছিলেন মাত্র। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা জোরদারে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি

লক্ষ্মীপুরে পতাকা লাগানো নিয়ে বিরোধ: ব্রাজিল সমর্থকের হামলায় আর্জেন্টিনা সমর্থক আহত

আপডেট সময় : ০২:৩৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬