বগুড়ার শেরপুর উপজেলায় বৃষ্টির সময় বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামে এক মেধাবী এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর স্কুলপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির স্থানীয় ফুলতলা দাখিল মাদরাসা থেকে চলতি বছরের পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির সময় সাব্বির বাড়ির পাশে একটি মেহগনি গাছের নিচে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























