চাঁপাইনবাবগঞ্জে মাটির নিচ থেকে অস্বাভাবিক তাপমাত্রার গরম পানি ও গ্যাস বের হওয়ার ঘটনায় জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে আর্সেনিক ও আয়রনজনিত সমস্যায় ভোগা স্থানীয় বাসিন্দারা নিরাপদ পানির আশায় ডিপ টিউবওয়েল স্থাপন করলেও এখন নতুন এই সংকটের মুখোমুখি হয়েছেন। বিশেষ করে শহরের কয়েকটি এলাকায় টিউবওয়েল চাপলে ফুটন্ত পানির পাশাপাশি গ্যাসের উপস্থিতিও পাওয়া যাচ্ছে।
জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে জাইকার অর্থায়নে পৌর এলাকায় সুপেয় পানি নিশ্চিত করতে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে তিনটি গভীর নলকূপ স্থাপন করা হয়। তবে বর্তমানে এসব নলকূপ থেকে অস্বাভাবিক গরম ও লবণাক্ত পানি বের হচ্ছে। স্থানীয়দের দাবি, পানির কলের কাছে দিয়াশলাই জ্বালালে আগুনের শিখা দেখা যাচ্ছে। ল্যাব পরীক্ষায় দেখা গেছে, এই পানিতে ক্লোরাইডের মাত্রা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
রিপোর্টারের নাম 

























