ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রী ভোগান্তি চরমে: সংস্কারহীন প্ল্যাটফর্মে বৃষ্টির হানা

নওগাঁর আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম এখন নানা সমস্যায় জর্জরিত। যাত্রী ছাউনির টিন ছিদ্র হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই প্ল্যাটফর্মের ভেতর পানি পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া প্ল্যাটফর্মের মেঝে থেকে ইট উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সাধারণ যাত্রীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ঐতিহ্যবাহী এই স্টেশনটি দিয়ে প্রতিদিন ঢাকা, রাজশাহী ও উত্তরবঙ্গগামী একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করে। শত শত যাত্রী যাতায়াত করলেও স্টেশনে বসার কোনো সুব্যবস্থা নেই। বিশেষ করে বৃষ্টি চলাকালীন নারী ও শিশুদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। রেলওয়ে কর্তৃপক্ষ এখান থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ রাজস্ব পেলেও যাত্রীসেবার মান উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রকৌশল বিভাগ জানিয়েছে, প্ল্যাটফর্ম ও যাত্রী ছাউনি সংস্কারের বিষয়টি তাদের নজরে রয়েছে। ইতোমধ্যে সংস্কার কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে এবং দ্রুতই উন্নয়ন কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রী ভোগান্তি চরমে: সংস্কারহীন প্ল্যাটফর্মে বৃষ্টির হানা

আপডেট সময় : ১২:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬