ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

রাজশাহীতে ট্রাফিক পুলিশের সাহসিকতায় অপহরণের হাত থেকে রক্ষা পেল শিশু

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের বিচক্ষণতায় অপহরণের হাত থেকে রক্ষা পেয়েছে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। এই ঘটনায় অভিযুক্ত বাবুল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর সন্তান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি কোচিংয়ে যাওয়ার পথে লক্ষ্মীপুর মোড় এলাকায় অভিযুক্ত ব্যক্তি তাকে কৌশলে অটোরিকশা থেকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যের সন্দেহ হলে তিনি শিশুটির পরিচয় জানতে চান। এ সময় অভিযুক্ত ব্যক্তি অসংলগ্ন কথাবার্তা বললে তাকে আটক করা হয়। পরে শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদভাবে হস্তান্তর করা হয়েছে।

শিশুটির পরিবারের দাবি, কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য বা কৌশল প্রয়োগ করে শিশুটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে হাজতে রাখা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

রাজশাহীতে ট্রাফিক পুলিশের সাহসিকতায় অপহরণের হাত থেকে রক্ষা পেল শিশু

আপডেট সময় : ১১:২৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬