কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ৯ মাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পিকআপ ভ্যান রাজশাহীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক সজীব মারা যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার করা হয়েছে। তবে কুয়াশা নাকি বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























