ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

হজব্রত পালন শেষে দেশে ফিরলেন ৩৭,৪৩৫ হজযাত্রী, বাকিদের আগমন অব্যাহত

পবিত্র হজব্রত পালন শেষে রোববার দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি। সোমবার নয়টি ফ্লাইটে আরও ৩,৬৪৬ জন হাজি দেশে প্রত্যাবর্তন করবেন। এর ফলে অর্ধেকেরও বেশি হজযাত্রী দেশে পৌঁছে যাবেন। বাকি হজযাত্রীরা পর্যায়ক্রমে ফ্লাইট শিডিউল অনুসারে দেশে ফিরবেন। আগামী ১ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।

দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক হাজি গণমাধ্যমের সাথে তাদের হজের অনুভূতি ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা সৌদি সরকারের সার্বিক হজ ব্যবস্থাপনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। সরকারি মাধ্যমে হজ পালনকারী হাজিরা সরকারি ব্যবস্থাপনায় তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং অন্যদেরও সরকারি মাধ্যমে হজ পালনের পরামর্শ দিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে, রোববার পর্যন্ত মক্কা ও মদিনার বাংলাদেশ হজ মিশন মেডিকেল সেন্টার থেকে মোট ৫৮,০৪৯টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৯৮ জন হাজি। এ বছর হজ পালনে এসে এ পর্যন্ত ৪৮ জন হাজি মৃত্যুবরণ করেছেন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ২২ জন হজযাত্রী চিকিৎসাধীন আছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে স্ত্রী হত্যায় ইমামের স্বীকারোক্তি: গ্রেপ্তার

হজব্রত পালন শেষে দেশে ফিরলেন ৩৭,৪৩৫ হজযাত্রী, বাকিদের আগমন অব্যাহত

আপডেট সময় : ০৮:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬