ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে সেতুর সংযোগ সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন; ভোগান্তিতে হাজারো মানুষ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অব্যাহত পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে চাড়ালকাটা নদীর ওপর নির্মিত বেলতলী ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নিতাই ইউনিয়ন ও তারাগঞ্জের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০১৪ সালে প্রায় কয়েক কোটি টাকা ব্যয়ে ১৪০ মিটার দীর্ঘ এই সেতুটি নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর বেলতলী ঘাটে নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর থেকে প্রতি বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সেতুর দক্ষিণ দিকের সংযোগ সড়কটি ধসে যাওয়ার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা আবু তালেব ও সহিদার রহমান জানান, নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের চাপেই সেতুর দক্ষিণ দিকের মাটির অংশ ধসে গেছে। এতে এপারের সঙ্গে ওপারের যোগাযোগ সকাল থেকেই বিচ্ছিন্ন। প্রায় ৫ হাজার মানুষ এই পরিস্থিতির কারণে চরম ভোগান্তিতে পড়েছে এবং তারা এই সমস্যার একটি স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুও একই দাবি তুলে ধরেছেন। তিনি বলেন, প্রতিবছর একই স্থানে ধস নামার কারণে জনগণের চলাচলে বিঘ্ন ঘটে, তাই এই সংযোগ সড়কের স্থায়ী মেরামত অত্যন্ত জরুরি।

উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান জানান, সেতুর সংযোগ সড়ক ধসের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত ধসে যাওয়া অংশটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডিকে দ্রুত মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে স্ত্রী হত্যায় ইমামের স্বীকারোক্তি: গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জে সেতুর সংযোগ সড়কে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন; ভোগান্তিতে হাজারো মানুষ

আপডেট সময় : ০৬:৫৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬