ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকে পৌঁছেছে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি তাঁর কফিন গ্রহণ করেন। মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে আয়াতুল্লাহ খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে তাঁর সম্মানে একটি সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়। প্রেস টিভি জানিয়েছে, বুধবার নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় আয়োজিত জানাজায় কফিনগুলো নিয়ে যাওয়া হবে, যেখানে লাখো ইরাকি নাগরিকের অংশগ্রহণের আশা করা হচ্ছে। আয়াতুল্লাহ খামেনি ইরাকেও একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত ছিলেন এবং দেশটির শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তাঁর জানাজাকে কেন্দ্র করে ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাঁকে দাফন করা হবে।
রিপোর্টারের নাম 























