ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সায়েদাবাদ বাস টার্মিনাল সরানো হচ্ছে কাঁচপুরে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল সরানো হচ্ছে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর ব্রিজ-সংলগ্ন এলাকায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ সংক্রান্ত প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। প্রকল্পটি বাস্তবায়ন করবে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। গতকাল বুধবার প্রতিষ্ঠানটির নিয়োগ দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, টার্মিনাল স্থানান্তরের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ২ হাজার ৫৩২ টাকা।

সচিবালয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে টার্মিনাল ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, গত ১৫ জুন সচিবালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে গতকাল স্থানীয় সরকার বিভাগ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রকল্প প্রস্তাব উত্থাপন করে।

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা থাকায় প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

শুধু সায়েদাবাদ বাস টার্মিনাল নয়। রাজধানী থেকে সরানো হচ্ছে ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল ও মহাখালী বাস টার্মিনাল। ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচলে ও পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছাকাছি এবং গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল সাভারের হেমায়েতপুরে নিয়ে যাওয়া হবে বলে স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

দেশে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬

সায়েদাবাদ বাস টার্মিনাল সরানো হচ্ছে কাঁচপুরে

আপডেট সময় : ০৬:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬