ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

স্বাস্থ্যখাতে অন্তত ৮% বাজেট বরাদ্দের দাবি জামায়াতে ইসলামীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বাস্থ্য খাতের চরম অব্যবস্থাপনা, বাজেট বৈষম্য এবং ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটি স্বাস্থ্যখাতে মোট জাতীয় বাজেটের অন্তত ৮ শতাংশের বেশি বরাদ্দ রাখার আহ্বান জানিয়েছে।

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এই আহ্বান জানানো হয়। জামায়াতের মেডিকেল শাখার উদ্যোগে ‘স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও ফ্যাসিস্ট পুনর্বাসনের অপচেষ্টার প্রতিবাদে’ আয়োজিত এই মানববন্ধনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাস্থ্য খাতের লাগামহীন দুর্নীতি, অব্যবস্থাপনা ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি অভিযোগ করেন, হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ থাকলেও অনেক ক্ষেত্রে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করা হয়। এছাড়া সরকারি হাসপাতালের জন্য বরাদ্দকৃত ওষুধ বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফার্মেসিতে চলে যাওয়ায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ প্রাপ্য ওষুধ থেকে বঞ্চিত হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় চিকিৎসকদের বদলি এবং অভিজ্ঞ চিকিৎসকদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়কে এসব অনিয়ম দূর করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। তিনি স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকদের অবমূল্যায়ন করে দুর্নীতিবাজ ও অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা ফ্যাসিবাদের নীতি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

স্বাস্থ্যখাতে অন্তত ৮% বাজেট বরাদ্দের দাবি জামায়াতে ইসলামীর

আপডেট সময় : ০৫:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬