ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

শিশু রামিসা হত্যা: রায় ঘোষণা রবিবার

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষ এ মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে। শুনানিকালে আসামিরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ক্ষমা প্রার্থনা করেন। এর আগে তদন্ত শেষে ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি ভবন থেকে শিশুটির বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে পুলিশ, যা জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ও সৌদি আরব যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানিয়েছে

শিশু রামিসা হত্যা: রায় ঘোষণা রবিবার

আপডেট সময় : ০২:৪১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬