মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

মাধবপুরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীসহ পরিবারের বিরুদ্ধে অভিযোগ

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিগঞ্জ গ্রামে তাহমিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের তাহির মিয়ার স্ত্রী।

শুক্রবার সকালে থানার উপপরিদর্শক (এসআই) পাভেল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তাহমিনা, উপজেলা ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের উসমান মিয়ার মেয়ে, কয়েক বছর আগে তাহির মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয় এবং পরে গভীর রাতে তাহমিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করা হচ্ছে।

তবে নিহতের পিতা উসমান মিয়ার দাবি, তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে স্বামীর বাড়ির লোকজন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হাসিনা কার্ড’ ব্যবহার করে বর্তমান সরকারকে চাপে রাখতে চায় ভারত: সাইফুল হক

মাধবপুরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামীসহ পরিবারের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ১২:৩৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬