মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

মূল্যস্ফীতির চাপে জনজীবন, নতুন বাজেটে বড় চ্যালেঞ্জ নিয়ন্ত্রণ

উচ্চ মূল্যস্ফীতির ভারে যখন সাধারণ মানুষ দিশেহারা, ঠিক সেই সময়ে বিদ্যুৎ ও জ্বালানির নতুন করে মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় জনগণের প্রত্যাশা যেমন অনেক বেশি, তেমনি অর্থনীতির বর্তমান নাজুক অবস্থায় বাজেট বাস্তবায়ন নিয়ে রয়েছে ব্যাপক উদ্বেগ।

পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়েছে। সরকার আগামী বাজেটে তা কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করলেও জ্বালানির মূল্যবৃদ্ধি সেই লক্ষ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি শিল্প ও কৃষি উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। এই চেইন রিঅ্যাকশনের ফলে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, যা দেশের সার্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংঘাত ফ্যাসিবাদ ফেরার পথ প্রশস্ত করছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

মূল্যস্ফীতির চাপে জনজীবন, নতুন বাজেটে বড় চ্যালেঞ্জ নিয়ন্ত্রণ

আপডেট সময় : ১২:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬