মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইটের সংখ্যা, ঐতিহাসিক দ্বিপক্ষীয় চুক্তি সই

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও সুদৃঢ় করতে একটি নতুন দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি (এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা বিদ্যমান ৪৯টি থেকে বাড়িয়ে ৮৫টিতে উন্নীত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এই কূটনৈতিক সাফল্যের ফলে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত ও পণ্য পরিবহন আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হাসান সিদ্দিক জানান, সৌদি আরবে উচ্চপর্যায়ের এক সফরের মাধ্যমে এই চুক্তি চূড়ান্ত করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে টিকিটের অস্বাভাবিক মূল্য হ্রাস পাওয়ার পাশাপাশি আসন সংকটও দূর হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই চুক্তির ফলে বিশেষ করে ওমরাহ যাত্রী ও সৌদি প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। এছাড়া হজ মৌসুমে ফ্লাইটের স্লট পাওয়া নিয়ে যে জটিলতা তৈরি হতো, তারও স্থায়ী সমাধান হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলাসহ দেশীয় এয়ারলাইন্সগুলো এখন থেকে আরও সুবিধাজনক সময়ে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে উড্ডয়ন ও অবতরণ করতে পারবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংঘাত ফ্যাসিবাদ ফেরার পথ প্রশস্ত করছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

বাংলাদেশ-সৌদি রুটে বাড়ছে ফ্লাইটের সংখ্যা, ঐতিহাসিক দ্বিপক্ষীয় চুক্তি সই

আপডেট সময় : ০৭:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬