মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

পঞ্চগড় সীমান্তে উত্তেজনা: বিএসএফের হাতে বাংলাদেশি বৃদ্ধ আটক, পাল্টা ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে এবং ওই বৃদ্ধকে ফিরিয়ে দেওয়ার দাবিতে স্থানীয় জনতা একজন ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসে নিজেদের হেফাজতে রেখেছে। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপ (৩০) সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অংশে প্রবেশ করলে বিরাজোত এলাকার বাসিন্দারা তাকে আটক করে। দীপঙ্কর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে। বর্তমানে তিনি বিজিবি ও পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের নজরদারিতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা তমিজ উদ্দীন (৭৮) নিজের নিখোঁজ গরু খুঁজতে সীমান্তের কাছাকাছি যান। স্থানীয়দের অভিযোগ, কানে কম শোনা এবং বার্ধক্যজনিত কারণে চলাচলে অক্ষম ওই বৃদ্ধকে বিএসএফ সদস্যরা জোরপূর্বক ধরে নিয়ে যায়। তমিজ উদ্দীনের পরিবারের দাবি, তাদের বাবাকে ফেরত না দেওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে ছাড়া হবে না।

সীমান্তে এমন উত্তেজনাকর পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিজিবি সূত্র জানিয়েছে, বাংলাদেশি নাগরিককে দ্রুত ফিরিয়ে আনা এবং ভারতীয় নাগরিকের হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব একে অপরের পরিপূরক: সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

পঞ্চগড় সীমান্তে উত্তেজনা: বিএসএফের হাতে বাংলাদেশি বৃদ্ধ আটক, পাল্টা ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

আপডেট সময় : ০৮:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬