বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আসাদুজ্জামান খান কামাল তার বর্তমান জীবন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর তিনি দেশ ছাড়েন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন।
সাক্ষাৎকারে সাবেক এই মন্ত্রী দাবি করেন, ৫ আগস্টের পরিস্থিতির জন্য তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ভুল তথ্যের কারণে তারা পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পারেননি। ভারতে গত দুই বছর ধরে তিনি আত্মীয়-স্বজন ও বন্ধুদের আর্থিক সহায়তায় জীবনযাপন করছেন বলে উল্লেখ করেন। তার বিরুদ্ধে এবং বিগত সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে তিনি ‘ভুয়া’ বলে দাবি করেন এবং সুযোগ পেলে ন্যায়বিচারের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসাদুজ্জামান খান কামালকেও আদালত ফাঁসির আদেশ দিয়েছেন। বর্তমানে তার ছেলেসহ দলের অনেক নেতাকর্মী কারাগারে রয়েছেন এবং তিনি নিজে সপরিবারে পলাতক রয়েছেন।
রিপোর্টারের নাম 






















