কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত বিএনপি সরকার চায় না কোনো মানুষের ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হোক। এ লক্ষ্যেই বন্যার আগেই জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা কাজ শুরু করা হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার উত্তর গেন্দার আলগা ও সুখেরবাতি এলাকায় নদী ভাঙনকবলিত স্থান পরিদর্শন শেষে এক পথসভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ শাসনামলে দেশজুড়ে যে লুটপাট ও ধ্বংসযজ্ঞ চলেছে, তা কাটিয়ে উঠতে বর্তমান সরকার নিরলস কাজ করছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিমন্ত্রী আরও জানান, কুড়িগ্রাম জেলায় নদী ভাঙন রোধে ইতোমধ্যে ৯৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ২৬টি বাঁধের নির্মাণকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কাজে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্নীতি কোনোভাবেই সহ্য করা হবে না। কাজের গুণগত মান বজায় রাখতে তিনি স্থানীয় জনগণকে তদারকির আহ্বান জানান।
রিপোর্টারের নাম 






















