মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

জুলাইর আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াত আমিরের

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও জুলাই সনদ বাস্তবায়নে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আবু সাঈদ ও মুগ্ধসহ অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতা জীবন দিয়েছেন, তা পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।

শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে দেরি করা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে না পারলে অচিরেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো যেন বিস্মৃত না হন। ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের আকাঙ্ক্ষা ভুলে গেলে তার পরিণতি শুভ হবে না। তিনি বর্তমান সরকারকে দ্রুত সংস্কার কাজ শেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করার আহ্বান জানান।

নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা জুলাই বিপ্লব পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে লিওনেল মেসির বাবা হোর্হে মেসি

জুলাইর আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াত আমিরের

আপডেট সময় : ০৮:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬