শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ কলেজ ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার ভোররাতে উপজেলার বিশগিরিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের পর উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন— বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ছাদেক আলী। স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক পাচার হচ্ছে এমন সন্দেহে এলাকাবাসী তাদের গতিরোধ করে তল্লাশি চালায়। এসময় তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























