মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজউক

রাজধানী ঢাকার ভূমিকম্প ঝুঁকি কমিয়ে আনতে ত্রুটিপূর্ণ ও নকশাবহির্ভূত ভবনগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, শুধু ভবনের উচ্চতা নয়, বরং নির্মাণে অনিয়ম, ত্রুটিপূর্ণ নকশা ও মাটির গুণাগুণ যাচাই না করাই ভূমিকম্পে ভবন ধসের প্রধান কারণ।

রাজউক চেয়ারম্যান জানান, রাজধানীর বিপুলসংখ্যক ভবনের ঝুঁকি নিরূপণে ধাপে ধাপে কারিগরি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ভূমিকম্প নিয়ে দীর্ঘমেয়াদী গবেষণা ও জনসচেতনতা তৈরিতে রাজউকের অধীনে একটি স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, যারা অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত তলা নির্মাণ করেছেন বা নিয়ম লঙ্ঘন করেছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

ভবন নির্মাণের ক্ষেত্রে স্থপতি ও প্রকৌশলীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নকশা প্রণয়ন থেকে শুরু করে নির্মাণ তদারকিতে কোনো অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। একটি নিরাপদ ও পরিকল্পিত নগরী গড়তে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দেন রাজউক চেয়ারম্যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উজিরপুরে বিএনপি নেতার বাঁশের সাঁকো উদ্বোধন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজউক

আপডেট সময় : ০৬:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬