রাজধানীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শনিবার সকালে রাজধানীর নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও র্যালির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
প্রশাসক জানান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে ‘ক্লিন এবং গ্রিন’ রাখার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে ডিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধ এবং মশা নিয়ন্ত্রণে স্কুল-কলেজ কেন্দ্রিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। শহরকে সুন্দর রাখতে নাগরিকদের যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানান তিনি।
তিনি আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিব্যয় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মশার লার্ভা শনাক্তকরণ ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানকে এই অভিযানে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন।
রিপোর্টারের নাম 

























