মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

স্কুলে প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বাতিল: সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

নাটোরের লালপুরে এক মতবিনিময় সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল শিক্ষকদের প্রাইভেট পড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষার্থীদের স্কুলের পড়া স্কুলেই শেষ করতে হবে। কোনো শিক্ষক যদি সরকারি নির্দেশনা অমান্য করে প্রাইভেট বা কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন, তবে তার এমপিও সুবিধা চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

শনিবার (৮ আগস্ট) লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বর্তমান নির্বাচিত সরকার সেই ভগ্নদশা থেকে শিক্ষা খাতকে টেনে তুলতে এবং শিক্ষকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন করার ওপর গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করবে, কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করা যাবে না। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এই নির্দেশনা পালনে ব্যর্থ হবে, তাদের সরকারি উন্নয়ন বরাদ্দও বন্ধ রাখা হবে বলে তিনি সতর্ক করেন।

এবি ইউনিয়ন বিএনপির সভাপতি আবেদ আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংঘাত ফ্যাসিবাদ ফেরার পথ প্রশস্ত করছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

স্কুলে প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বাতিল: সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

আপডেট সময় : ০৭:০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬