মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

বিদ্যুতের দাম বৃদ্ধিতে দিশেহারা মধ্যবিত্ত

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে চরম সংকটে পড়েছেন দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো। দীর্ঘ সময় ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম এমনিতেই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এর ওপর জ্বালানি ও বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ায় সংসারের মাসিক হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।

অর্থনীতিবিদদের মতে, জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়লে এর প্রভাব কৃষি, শিল্প ও পরিবহনসহ অর্থনীতির প্রতিটি খাতে পড়ে। উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় শেষ পর্যন্ত এর দায়ভার বহন করতে হয় সাধারণ ভোক্তাকেই। বিশেষ করে শিল্প উদ্যোক্তারা উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, যা দেশের রফতানি খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর সরকারি পদক্ষেপ ও জ্বালানি খাতে কাঠামোগত সংস্কার ছাড়া এই চাপ কমানো কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংঘাত ফ্যাসিবাদ ফেরার পথ প্রশস্ত করছে: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

বিদ্যুতের দাম বৃদ্ধিতে দিশেহারা মধ্যবিত্ত

আপডেট সময় : ১২:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬