রাশিয়ার পেসকভাতকা গ্রামের বিস্তীর্ণ মাঠের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ১ হাজার ১০০ বর্গমিটারের এক বিশাল কুটির। ১.২ হেক্টর জমির ওপর নির্মিত এই ব্যতিক্রমী স্থাপনাটি বর্তমানে সাড়ে ৫ লাখ মার্কিন ডলারে বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। দন নদীর তীরে অবস্থিত এই দুর্গটি তার সুউচ্চ দেয়াল এবং প্রাচীন ধাঁচের তিরন্দাজ টাওয়ারের জন্য বেশ পরিচিতি পেয়েছে। দূর থেকে দেখলে এটিকে অনেকটা রূপকথার দুর্গের মতো মনে হয়।
স্থানীয় ব্যবসায়ী ও ডেভেলপার ভ্লাদিমির গালাগানোভ তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতেই এই দুর্গটি নির্মাণ করেছিলেন। তবে আর্থিক সংকটের কারণে তিনি তার স্বপ্নের প্রজেক্টটি পুরোপুরি শেষ করতে পারেননি। ব্যবসায়ী জানান, শুরুতে তিনি এটিকে সাংস্কৃতিক কেন্দ্র বা নাইটদের টুর্নামেন্টের আয়োজন করার স্থান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমানে ব্যক্তিগত প্রয়োজনে এটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্রেতারা চাইলে এটিকে হোটেল, রিসোর্ট বা পর্যটন কেন্দ্র হিসেবেও ব্যবহার করতে পারবেন।
রিপোর্টারের নাম 




















