ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠান চলাকালে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে দেশটির প্রধান বিচারপতি হিসেবে গোলাম-হোসেইন মোহসেনি-এজেইকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবার উত্তরসূরি হিসেবে মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এক লিখিত বার্তায় ৬৯ বছর বয়সী এই আলেমকে আরও পাঁচ বছরের জন্য প্রধান বিচারপতির পদে পুনর্নিয়োগের অনুমোদন দেন।
এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন তেহরানে সাবেক সর্বোচ্চ নেতা খামেনি এবং তার পরিবারের চার সদস্যের মরদেহের সঙ্গে শেষযাত্রায় অংশ নিতে হাজার হাজার মানুষ নির্ধারিত শোভাযাত্রাপথে জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
দাফন অনুষ্ঠানের শোভাযাত্রায় উপস্থিত শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রধান বিচারপতি মোহসেনি-এজেই, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার আহমাদ ভাহিদি।
রিপোর্টারের নাম 




















