ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির তেহরানে অনুষ্ঠিত শেষযাত্রায় অংশ নেওয়া প্রায় ৫০ হাজার মানুষ জরুরি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। দেশটির জরুরি সেবা বিভাগ রাষ্ট্র-সংশ্লিষ্ট আইএসএনএ সংবাদ সংস্থাকে এই তথ্য জানিয়েছে।
মোট ৪৮ হাজার ৮০৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে তিনজনের সফলভাবে হৃদ্যন্ত্র পুনরায় সচল (কার্ডিয়াক রিসাসিটেশন) করা হয়েছে। এছাড়াও, প্রায় ১৮ হাজার মানুষকে বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশাল এই শেষযাত্রা চলাকালে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা বা অন্য কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রিপোর্টারের নাম 




















