ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তাকে ‘পাগল’ বলে সমালোচনা করার বিষয়টি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত এবং এর ফলে ইরানকে কেন্দ্র করে শান্তি আলোচনা বাধাগ্রস্ত হওয়ায় তিনি কিছুটা বিরক্ত ছিলেন বলেই জানিয়েছেন।
তবে সমালোচনার বিষয়টি মেনে নিলেও ট্রাম্প দাবি করেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক বেশ মজবুত। তিনি জানান, তারা দুজনেই যুদ্ধকালীন পরিস্থিতিতে দায়িত্ব পালন করায় তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া রয়েছে। এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রীও ট্রাম্পের সঙ্গে কৌশলগত কিছু মতপার্থক্য থাকার কথা স্বীকার করলেও জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য অভিন্ন এবং বড় বিষয়গুলোতে তারা একমত। বিশ্লেষকদের মতে, ইরান সংকট নিরসনে ট্রাম্পের ওপর ক্রমবর্ধমান বৈশ্বিক চাপের কারণেই তিনি এ ধরনের মন্তব্য করছেন।
রিপোর্টারের নাম 




















