ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ আলোচনার একটি চূড়ান্ত ফলাফল পাওয়া যেতে পারে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বর্তমান আলোচনার অগ্রগতি বেশ সন্তোষজনক। তবে চূড়ান্ত চুক্তি হবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও সপ্তাহের শেষ দিকেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 




















